দেশে বর্তমানে সব ধরনের জ্বালানি তেলের মজুত প্রায় ১ লাখ ৯৩ হাজার টন বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী।
মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, মঙ্গলবার পর্যন্ত দেশে জ্বালানি তেলের মোট মজুতের পরিমাণ ১ লাখ ৯২ হাজার ৯১৯ টন। এর মধ্যে ডিজেল এক লাখ ২৮ হাজার ৯৩৯ টন, অকটেন ৭ হাজার ৯৪০ টন, পেট্রোল ১১ হাজার ৪৩১ টন এবং জেট ফুয়েল ৪৪ হাজার ৬০৯ টন।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, দেশে জ্বালানির সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং মজুত পর্যাপ্ত থাকায় তাৎক্ষণিক কোনো সংকটের আশঙ্কা নেই।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।