ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে জাতীয় সংসদে রাষ্ট্রপতির কার্যালয়ে তিনি এই শপথ পাঠ করান।
এর আগে, বেলা ১১টার পর শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আগে সংসদ সদস্যের হ্যাঁ ভোটে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা–৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়। তবে অধিবেশন পরিচালনার জন্য প্রথমে সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে সভাপতি হিসেবে নির্বাচন করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তাকে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষণা করেন প্রথম অধিবেশন পরিচালনাকারী সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন।
এর আগে, প্রস্তাবটি উত্থাপন করেন চিফ হুই্প নুরুল ইসলাম মনি। পরে প্রস্তাব সমর্থন করেন খুলনা-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য রকিবুল ইসলাম।
পরে ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন নেত্রকোনা-১ (সদর–দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। ডেপুটি স্পিকার পদে একটিমাত্র মনোনয়ন পেয়েছেন বলে জানান অধিবেশনের সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন।
এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন পরিচালনার জন্য সভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে তার নাম প্রস্তাব করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।
বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রস্তাবে সমর্থন জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াতে ইসলামী ও বিরোধীদলের পক্ষ থেকে প্রস্তাবে সমর্থন জানান বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বেলা ১১টা ৫ মিনিটে শুরু হয়। সংসদ কক্ষে স্পিকারের আসন ফাঁকা রেখে পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অধিবেশন শুরু করা হয়। এরপরেই বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি ১৯৭১ সাল থেকে শুরু করে এ পর্যন্ত আন্দোলন–সংগ্রামে সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
তারেক রহমান বলেন, দেশনেত্রী খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে আপোস করেননি। তিনি খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিও শ্রদ্ধা জানান।
তারেক রহমান বলেন, দল–মত নির্বিশেষে তিনি দেশের জনগণের প্রতিনিধিত্ব করছেন। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই বিএনপির লক্ষ্য। এভাবে বিএনপি স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় বলেন তিনি। তিনি এতে সবার সহযোগিতা কামনা করেন। স্বনির্ভর বাংলাদেশ গড়ায় কোনো বিরোধ থাকতে পারে না, বিরোধ নেই বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।