মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিল’-এর তৈরি করা একটি গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে— যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ‘বড় পরিসরের’ কোনো হামলাও ইরানের ক্ষমতাসীন সরকারকে ক্ষমতাচ্যুত করতে পারবে, এমন সম্ভাবনা খুবই কম।
গোয়েন্দা মূল্যায়নের বিষয়বস্তু সম্পর্কে অবগত নাম প্রকাশে অনিচ্ছুক তিনটি সূত্রের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, চার থেকে ছয় সপ্তাহের মধ্যে এই যুদ্ধ শেষ হতে পারে বলে ট্রাম্প প্রশাসন যে পূর্বাভাস দিয়েছিল, গোয়েন্দা প্রতিবেদনটিতে তা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে।
পত্রিকাটি জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা শুরু করার ঠিক এক সপ্তাহ পর এই প্রতিবেদনটি চূড়ান্ত করা হয়। ওই সামরিক অভিযানের প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। সূত্রগুলো পোস্টকে আরও জানায়, ইরানের বিভক্ত বিরোধী দলগুলোর দেশের নিয়ন্ত্রণ নেওয়ার সম্ভাবনাটিকেও ওই প্রতিবেদনে নাকচ করে দেওয়া হয়েছে এবং এমনটি ঘটার ‘সম্ভাবনা নেই’ বলে উল্লেখ করা হয়েছে।
সূত্র : ওয়াশিংটন পোস্ট
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।