সৌদি আরবের মক্কা ও মদিনায় ওমরাহ পালনে যাওয়া ইরানি নাগরিকদের সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। এ তথ্য জানিয়েছে Iranian Students News Agency।
BBC Arabic–এর এক প্রতিবেদনে বলা হয়, রিয়াদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়, সংশ্লিষ্ট ইরানি ওমরাহযাত্রীরা সোমবার স্বাভাবিক প্রক্রিয়ায় সৌদি আরব থেকে ইরাক সীমান্তের পথে যাত্রা শুরু করেন। পরে তারা ইরাকে প্রবেশ করেন এবং সেখান থেকে নিজ দেশে ফেরার প্রক্রিয়া চলছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মক্কা ও মদিনায় অবস্থানরত ইরানি ওমরাহযাত্রীর সংখ্যা প্রায় নয় হাজার। তাদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে প্রয়োজনীয় সমন্বয় করা হচ্ছে।
এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।