সকল মেনু

শেখ মেহেদীর মায়ের মৃত্যু, বিসিবির শোক

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার শেখ মেহেদী হাসানের মা মমতাজ বেগম। এতে শোক প্রকাশ করেছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে খুলনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মমতাজ বেগম। বিসিবি এক শোকবার্তায় জানিয়েছে, ‘মমতাজ বেগমের মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গভীর শোক প্রকাশ করছে। বিসিবি শেখ মেহেদী হাসান ও তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও সহানুভূতি জ্ঞাপন করছে।’

৩১ বছর বয়সী অলরাউন্ডার শেখ মেহেদী হাসান ১৯৯৪ সালের ১২ ডিসেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন। তিনি এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে ১১টি ওয়ানডে ও ৭০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তার মায়ের মৃত্যুতে ক্রিকেট জগতে শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top