সকল মেনু

বরিশালে সাবেক এমপিসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালে পৃথক মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক সংসদ সদস্যসহ তিন আওয়ামী লীগ নেতা জামিন পেয়েছেন। মঙ্গলবার বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম শরিয়তুল্লাহ তাদের জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতয়ালি মডেল থানার জিআরও এসআই শম্ভু।

জামিনপ্রাপ্তরা হলেন—বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, নিষিদ্ধ ছাত্রলীগের বরিশাল মহানগরের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন এবং বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন।

এর আগে গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে ২০২৫ সালের ১৭ মে ঢাকার বাসা থেকে ডিবি পুলিশ জেবুন্নেছা আফরোজকে গ্রেপ্তার করে। একই বছরের ২০ মে ঢাকা থেকে গ্রেপ্তার হন মাহমুদুল হক খান মামুন। পরে ১৮ জুন জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

মামলার শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top