ঢাকা-৮ আসনে ভোট কারচুপি ও নির্বাচনী অনিয়মের অভিযোগে শপথ স্থগিত রাখার আবেদন জানিয়েছেন ১১ দলীয় জোটের শাপলা কলির প্রার্থী এনসিপি নেতা নাসিরুদ্দীন পাটওয়ারী।
রোববার (১৫ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার বরাবর লেখা এই আবেদনটি ইসিতে জমা দেন এনসিপি নেতা কাজী ফখরুল ইসলাম।
আবেদনে নাসিরুদ্দীন পাটওয়ারী ১১ দফায় ১২টি কেন্দ্রে ভোট সংক্রান্ত অনিয়মের তথ্য তুলে ধরেছেন। তিনি অভিযোগ করেছেন, বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ এবং তার সমর্থকরা ভোট রিগিং, প্রভাব বিস্তার, ফলাফল আটকে রাখা ও বাতিলকৃত ভোট গণনাভুক্ত করার মতো অনিয়ম করেছেন।
নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এবং আসনের রিটার্নিং অফিসারও নির্বাচনী অনিয়মে জড়িয়ে পড়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেছেন। তিনি এ সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনকে আইনি ও বিধিমতো ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।