বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সংবাদ সম্মেলনে ভারত পাকিস্তান ও চীনের প্রশ্ন করার রীতিমতো প্রতিযোগিতা হয়।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ের পর প্রথমবারের মতো আয়োজিত সংবাদ সম্মেলনে ওই তিন দেশের সাংবাদিকদের প্রশ্ন করার প্রতিযোগিতা শুরু হয়।
তারা নিজ নিজ দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একের পর এক তারেক রহমানকে প্রশ্ন করেন। ভারত, পাকিস্তান ও চীনের সাংবাদিকদের প্রশ্ন করার প্রতিযোগিতায় পিছিয়ে পড়েন বাংলাদেশি সাংবাদিকরা।
তাদের প্রশ্নের উত্তরে খুব শান্ত কন্ঠে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, বাংলাদেশের জনগণের স্বার্থে যেটি ভালো হবে সেটি করা হবে।
শেখ হাসিনার সংক্রান্ত এক প্রশ্নে জবাবে তারেক রহমান বলেন, বাংলাদেশের আইন অনুযায়ী সবকিছু হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।