সকল মেনু

ফের জামায়াতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য হেফাজত আমিরের

জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া মুসলমানদের জন্য ‘জায়েজ হবে না’ বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাজীর হাট বড় মাদ্রাসায় বোখারি শরিফ খতম অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। শুক্রবার তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের উপস্থিতিতে দেওয়া বক্তব্যে মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, সমস্ত মুসলমানদের বলুন, তাদের (জামায়াতকে) ভোট দেওয়া জায়েজ হবে না। হারাম।

তিনি আরও বলেন, আমরা উনাকে সামনে রেখে মওদুদির জামায়াতের সঙ্গে জিহাদ করছি। নির্বাচন আমি বুঝি না, এটি জিহাদ।

এ সময় জামায়াত ক্ষমতায় এলে ইসলামের ও ইমানের ক্ষতি হবে বলেও মন্তব্য করেন তিনি।

বক্তব্যের একপর্যায়ে হেফাজত আমির জামায়াতে ইসলামীকে ‘রগ কাটার গোষ্ঠী’ হিসেবেও উল্লেখ করেন।

উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সময়ে জামায়াতে ইসলামীকে নিয়ে একাধিক কঠোর মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top