সকল মেনু

দেশে পৌঁছেছে ৩ লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে প্রবাসীদের জন্য পাঠানো পোস্টাল ব্যালট দেশের মাটিতে পৌঁছানো শুরু হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, এখন পর্যন্ত ৩ লাখ ২৬ হাজার ২০টি পোস্টাল ব্যালট দেশে এসে পৌঁছেছে।

তিনি আরও জানান, সকাল সাড়ে ৯টা পর্যন্ত মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারীদের মধ্যে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট প্রবাসীদের কাছে পৌঁছেছে। এর মধ্যে ৫ লাখ ২৪ হাজার ৮৬৯ জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৭২ হাজার ৪১০ জন ভোট প্রদান সম্পন্ন করেছেন।

প্রবাসীরা ৪ লাখ ৩১ হাজার ৭৪৮টি ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তা ৪১ হাজার ১৭৮টি ব্যালট গ্রহণ করেছেন।

দেশের অভ্যন্তরে (আইসিপিভি) অবস্থানরত ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে সারাদেশের ৬ লাখ ৬২ হাজার ১৯১ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পৌঁছে গেছে। আজ সকাল সাড়ে ৯টা পর্যন্ত ১ লাখ ৭০ হাজার ৯৮৯ জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে ১ লাখ ৩১ হাজার ৬৯১ জন ভোট দিয়েছেন এবং ১ লাখ ৪ হাজার ১৬৫ জন তাদের ব্যালট ডাক বাক্সে জমা দিয়েছেন।

সালীম আহমাদ খান জানান, প্রবাসী ও দেশের অভ্যন্তরে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top