গণভোটের প্রচারণার দায়িত্ব বিএনপির নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১২ জানুয়ারি) সকালে নিজ বাসভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, গণভোটের প্রচারণা তো বিএনপির নয়। জনগণের দায়িত্ব ভোট দেওয়া। জনগণ ‘হ্যাঁ’ ভোট দিলে গণভোট পাশ হবে, আর ‘না’ ভোট দিলে তা বাতিল হবে।
মির্জা ফখরুল বলেন, এই দেশে যা কিছু ভালো অর্জন, তার সবই বিএনপির অবদান। একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে উত্তরণ বিএনপির হাত ধরেই এসেছে।
তিনি আরও জানান, বিএনপি ক্ষমতায় এলে ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে তিস্তা নদীর ন্যায্য হিস্যা আদায় করা হবে।
এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মির্জা ফখরুল গণভোটে ‘না’ দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।