সকল মেনু

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকে জামিন দিলেন ট্রাইব্যুনাল

লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারীকে জামিন দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অসুস্থতা বিবেচনায় তাকে জামিন দেওয়া হয়েছে। হুমায়ুন কবির পাটোয়ারী লিভার সিরোসিসে আক্রান্ত বলে জানান আইনজীবীরা।

রোববার (১১ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর বিচারিক প্যানেল তাকে জামিনের আদেশ দেন এবং এ মামলার সাক্ষীদের ভয়ভীতি না দেখানো, তদন্তকারী কর্মকর্তার সাথে নিয়মিত যোগাযোগ ও কোনো অপরাধের সাথে জড়িত না হওয়ার শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে বলে জানান ট্রাইব্যুনালের প্রসিকিটর মিজানুল ইসলাম।

হুমায়ুন কবির পাটোয়ারী লক্ষ্মীপুরে ৫ শিক্ষার্থী হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি। ৫ আগস্টের পর ট্রাইব্যুনালের প্রথম কোনো মামলার জামিন এটি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top