বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি খালেদা জিয়ার পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি এ শোক প্রকাশ করেন।
নরেন্দ্র মোদি বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের উন্নয়নে এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।
বেগম খালেদা জিয়ার সঙ্গে ঢাকায় তার সাক্ষাতের স্মৃতিও স্মরণ করেন ভারতের প্রধানমন্ত্রী।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।