জুলাই অভ্যুত্থানের আগে যেসব সন্ত্রাসীরা দেশে চাঁদাবাজি করতো, তারা এখন বিদেশের গিয়ে বাংলাদেশি প্রবাসীদের অপহরণসহ নানান অপকর্ম করছে। এমন চলতে থাকলে সৌদি সরকার শ্রম বাজার বন্ধ করে দিতে পারে। রোববার (১৪ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে ‘আমরা সচেতন রেমিট্যান্স যোদ্ধা’ আয়োজনে প্রবাসীদের ১৯ দফা দাবি ও সরকারের কাছে প্রস্তাবনা নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা আরও বলেন, বিদেশে বাড়তি কর্মী পাঠানোর চেয়ে দক্ষ কর্মী জরুরি। সে ক্ষেত্রে বিদেশে যাওয়ার পূর্বে তাদের কাজের ওপর প্রশিক্ষণ দিয়ে দক্ষতা নিশ্চিত করে পাঠানো প্রয়োজন। সেই সাথে বিভিন্ন দেশে অবৈধভাবে যে প্রবাসীরা আছেন, তাদের বৈধতা নিশ্চিত করা কিংবা দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে বক্তারা বলেন, সরকার প্রবাসীদের সকল সমস্যা জানার পরও দৃশ্যমান কোনো সমাধান দেখা যায়নি। তাই প্রবাসীদের অধিকার সংরক্ষণে নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানান তারা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।