তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আগামী শুক্রবার জুমার নামাজ শেষে দেশের প্রতিটি মসজিদে বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
বৃহস্পতিবার সরকারের তরফ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে দেশের সব মসজিদে ইমামদের দোয়া পরিচালনার অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয়েও নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী প্রার্থনার আয়োজন করতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।
সরকারের পক্ষ থেকে দেশের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে, তাঁরা যেন নিজ নিজ স্থান থেকে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া ও প্রার্থনায় অংশ নেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।