সকল মেনু

অবশেষে বিপিএলে দল পেলেন মুশফিক-মাহমুদউল্লাহ

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের খেলোয়াড় নিলাম।

রোববার বিকেল ৪টায় রেডিসন ব্লু হোটেলে শুরু হওয়া নিলামে জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ অবিক্রীত থাকার পর অবশেষে দল পেলেন।

নিলামে রংপুর রাইডার্স ৩৫ লাখ টাকায় দলে ভেড়ায় মাহমুদউল্লাহ রিয়াদকে। অন্যদিকে একই ভিত্তিমূল্যে রাজশাহী ওয়ারিয়র্স দলে নেয় মুশফিকুর রহিমকে।

এবারের নিলামে এখন পর্যন্ত দেশীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ মূল্য উঠেছে মোহাম্মদ নাইম শেখের। চট্টগ্রাম রয়্যালস তাকে দলে নিয়েছে ১ কোটি ১০ লাখ টাকায়। শুরু থেকেই একাধিক দলের আগ্রহ থাকায় তার মূল্য দ্রুত বেড়ে যায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top