সকল মেনু

ব‍্যারিস্টার ফারাহ খান এর নেতৃত্বে ‘জাসদ ঐক‍্য বাস্তবায়ন মঞ্চ’ গঠিত

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) বিভিন্ন বিভাজিত অংশের সংগঠকদের নিয়ে গঠিত হলো ‘জাসদ ঐক্য বাস্তবায়ন মঞ্চ’। নতুন এই প্ল্যাটফর্মের আহ্বায়ক নির্বাচিত হয়েছেন ডা. মাহফুজুর রহমান এবং সদস্য সচিব হয়েছেন ব্যারিস্টার ফারাহ খান। ফারাহ খান জাসদ–তাত্ত্বিক ও দল গঠনের অন্যতম নেপথ্য ব্যক্তিত্ব সিরাজুল আলম খান দাদাভাইয়ের ভাতিজি।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত এক সমাবেশে ৪৪ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন ডা. মাহফুজুর রহমান। এতে বক্তব্য দেন ব্যারিস্টার ফারাহ খান, এম এ আওয়াল, ফজলুল রহমান মুরাদ, মো. মনিরুজ্জামান, ওয়াজেদ আলী সরকার, খালিদ হোসেন, ডিএম আলম, মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, ডা. শাহ আলম, খাদেমুল ইসলাম খুদি, হাসান আলী বাবু, ইসমাইল হোসেন, আব্দুল মজিদ অন্তরসহ অন্যান্য নেতারা। জাসদের বিভিন্ন শাখার বর্তমান ও সাবেক সংগঠকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

৪৪ সদস্যের আহ্বায়ক কমিটি

কমিটির সদস্যরা হলেন—এম এ আওয়াল, আব্দুস সালাম, ওয়াজেদ সরকার, আবদুল মালেক সরকার, খালেদ হোসেন, আহমেদ ফজলুল রহমান মুরাদ, মশিউর রহমান খান, আমিরুল ইসলাম রাঙা, গোলাম মোস্তফা ঠান্ডু, সাব্বির আহমেদ, আবুল কালাম আজাদ বাদল, তুহিন চৌধুরী, জগদিশ প্রামাণিক, মকলেসুর রহমান লবু, এস এম বাবুল, সফি উদ্দিন, ডি এম আলম, খাদেমুল ইসলাম খুদি, হাসান আলী বাবু, শফিউর রহমান, আবুল হোসেন, আকরাম হোসেন, মোহাম্মদ সিরাজ শিকদার, ইয়াকুব আলী, ফকির শওকত, আমির হোসেন, জাহাঙ্গীর আলম, এনায়েত উল্লাহ, অ্যাডভোকেট জয়দেব বিশ্বাস, রেজাউল ইসলাম, মনসুর আহমেদ, সাদেকুর রহমান, ইসমাইল হোসেন, খোরশেদ আলম, অ্যাডভোকেট তাজউদ্দিন সবুজ, মোহাম্মদ রিয়াদ আরেফিন সুজন, ফখরুল আলম খান বাবুল, ফেরদৌস আলম খান পেয়ারু, অধ্যাপক আখতারুজ্জামান, মোহাম্মদ মনিরুজ্জামান, মোহাম্মদ নিজাম উদ্দিন, সাব্বির পল্লব, জাহাঙ্গীর আলম, সাইফুল বিন হানিফ, নিলোভ পারভেজ এবং আব্দুল মজিদ অন্তর।

নেতাদের বক্তব্য

ডা. মাহফুজুর রহমান বলেন, “বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জাসদের বিভিন্ন অংশকে এক মঞ্চে আনার এই উদ্যোগকে দলীয় নেতাকর্মীরা স্বাগত জানিয়েছেন। আমাদের ঐক্যই হতে পারে গণমানুষের রাজনীতিকে এগিয়ে নেওয়ার শক্তি।”

ব্যারিস্টার ফারাহ খান বলেন, “মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ব্যর্থ হতে দেওয়া যায় না। আদর্শিক রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হলে জাসদকে পুনরায় ঐক্যবদ্ধ করতেই হবে। ভেদাভেদ ভুলে জাসদের হারানো ঐতিহ্য ও গৌরব ফিরিয়ে আনতে হবে।”

নেতারা ফ্যাসিবাদমুক্ত ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে জাসদ ও বাসদের সব অংশকে একটি সুনির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সংবিধানে ‘ফ্যাসীবাদী শাসনের ভিত্তি হিসেবে চিহ্নিত’ অনুচ্ছেদসমূহ সংশোধন বা বাতিল করার দাবি করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top