অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে, সরকারের গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করার কোনো নির্দেশনা নেই। বরং সংস্কার কার্যক্রম পূর্ণোদ্যমে চলমান থাকবে।
সোমবার (২৭ অক্টোবর) সরকারের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে কিছু মন্তব্য করেন। তাঁর ওই বক্তব্য গণমাধ্যমে প্রকাশের পর কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
সরকারের বিবৃতিতে আরও বলা হয়, উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করবে, এবং পরিষদের বৈঠকও নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে।
বিবৃতিতে স্পষ্ট করা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রক্রিয়া একটি চলমান উদ্যোগ এবং তা সময়সীমাবদ্ধ নয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।