সকল মেনু

‘বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণদের একচেটিয়া সমর্থন পাচ্ছে শিবির’

যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ড. মির্জা গালিব সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে বলেছেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামী ছাত্রশিবির এখন তরুণ প্রজন্মের একচেটিয়া সমর্থন পাচ্ছে।

ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি লেখেন, ‘চাকসুতে ২৬টি পদের মধ্যে ২৪টি শিবিরের প্যানেল পাইছে আর রাকসুতে ২৩টির মধ্যে ২০। ছাত্রদল ডাকসু, জাকসু, চাকসু, রাকসু—সব মিলায়ে পাইছে শুধু একটা এজিএস।’

তিনি আরও লিখেছেন, ‘এই যে সারা দেশব্যাপী বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ তরুণীদের একচেটিয়া সাপোর্ট পাইতেছে শিবির—এইটা এক নতুন বাংলাদেশের গল্প বলতেছে।’

ড. গালিবের মতে, দেশের রাজনীতিতে পুরনো ধাঁচের আচরণ এখন আর কাজ করছে না। তিনি লিখেছেন, ‘অছাত্র, বয়স্ক ছাত্র, সন্ত্রাসী, চাঁদাবাজ, চিৎকার চেচামেচি করা পুরাতন রাজনৈতিক স্টাইল দিয়া আর রাজনীতি করা যাবে না। শিবিরকে হারাইতে হলে মেধাবী হইতে হবে, ছাত্রদের অধিকার নিয়া কনস্ট্রাকটিভ রাজনীতি করতে হবে, আর দেখতে শুনতেও ব্যক্তিত্ববান কিউট সুইট টাইপের হইতে হবে। গুণ্ডা গুণ্ডা ভাব থাকলে আর হবে না।’

স্ট্যাটাসের শেষাংশে তিনি লেখেন, ‘এমন এক বাংলাদেশই তো আমরা চাইছিলাম আমাদের সারাটা জীবন ধরে।’

ড. গালিবের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ একে তরুণ প্রজন্মের রাজনৈতিক সচেতনতার নতুন ধারা হিসেবে দেখছেন, আবার অনেকে বলছেন, এটি দেশের উচ্চশিক্ষা অঙ্গনে রাজনৈতিক প্রভাবের নতুন রূপের ইঙ্গিত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top