চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা এলাকায় একটি লোহার ডিপোতে বিস্ফোরণের ঘটেছে। এতে আটজন দগ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে থানার সাগরিকা রোড এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- আব্দুল কাদের (৬০), আবুল কাসেম (৬০), মো. করিম (২৯), আব্দুল জলিল (৫৫), আবুল বশর খান বয়স (৬০), জামাল হোসেন (৩৮), মো. রাসেল (২৮) ও বাহার উদ্দিন (৪৫)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চমেক হাসপাতাল ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম আশেক বলেন, বিস্ফোরণে দগ্ধদের চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।