রাজবাড়ীর গোয়ালন্দের নুরাল পাগলের দরবার থেকে জেনারেটর চুরি করার অভিযোগে মো. মিজানুর রহমান (২৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. শরীফ আল রাজীব।
গ্রেপ্তার মিজানুর রহমান রাজবাড়ী সদরের লক্ষীকোল সোনাকান্দর এলাকার হারুনুর রশিদের ছেলে।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন থেকে ডিবি ও গোয়ালন্দ থানা পুলিশের যৌথ টিম মিজানুরকে গ্রেপ্তার করে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব বলেন, গত ৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর গোয়ালন্দের নুরাল পাগলের দরবারে বিক্ষুব্ধ জনতার হামলা ও ভাঙচুরের সময় সেখানে লুটপাট চালায় বিক্ষুব্ধ জনতা। এক ব্যক্তি জেনারেটর চুরি করে নিয়ে যাচ্ছেন এমন একটি ভিডিও ভাইরাল হয়। আমরা ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে জেনারেটর চুরি করা মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছি। তাকে নুরাল পাগলের দরবারে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, লাশ পোড়ানো ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
তিনি আরও বলেন, মিজানুরকে আজ আদালতে সোপর্দ করা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।