সকল মেনু

ছাত্রশিবিরের ভিন্নধর্মী উদ্যোগ: জনগণের মতামত জানতে ‌‘জনপরামর্শ’

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তাদের কার্যক্রমের বিষয়ে জনসাধারণের মতামত ও মূল্যায়ন জানতে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, এতে যে কেউ মতামত জানাতে পারবেন।

মঙ্গলবার (১২ আগস্ট) এক বিবৃতিতে ছাত্রশিবির জানায়, সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে তারা দীর্ঘদিন ধরে কাজ করছে।

বিবৃতিতে আরও বলা হয়, আমরা বিশ্বাস করি, আপনাদের প্রত্যাশা ও পরামর্শ আমাদের পথচলায় অনন্য ভূমিকা রাখবে।

সংগঠনটির কার্যক্রম নিয়ে মূল্যায়ন ও পরামর্শ দিতে আগ্রহীদের জন্য লিংক দেওয়া হয়েছে: https://prospect.shibir.org.bd

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top