সকল মেনু

গণঅভ্যুত্থানের স্মরণে হাতিরঝিলে মনমুগ্ধকর ড্রোন শো

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ‘প্রাইভেট ইউনিভার্সিটি রেসিস্টেন্স ডে’-তে চলচ্চিত্র প্রদর্শনী, ‘জুলাইয়ের গান’ ও ড্রোন শো প্রদর্শিত হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় রাজধানীর হাতিরঝিল অ্যাম্পিথিয়েটারে জাতীয় সংগীতের মাধ্যমে আয়োজন শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

আয়োজনে একে একে চারটি প্রমাণ্য চিত্র প্রদর্শনী হয়। সেগুলো হলো, হিরোস উইদাউট কেপস: প্রাইভেট ইউনিভার্সিটি ইন জুলাই, ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ, জুলাই ওমেন এবং ‘জুলাই বীরগাঁথা।

এরপর পরিবেশিত হয় ‘জুলাইয়ের গান’ ও কনসার্ট। গান পরিবেশন করেন শিল্পী সেজান, তাশফি ও সানি এবং ব্যান্ডদল রেপার কালেক্টিভ ও আর্টসেল।

‘জুলাইয়ের গান’ শেষে গণঅভ্যুত্থান ও প্রিলিউডভিত্তিক মনোমুগ্ধকর ‘ড্রোন শো’ প্রদর্শিত হয়।

এসময় নাগরিকদের হাতিরঝিল সড়ক ব্যবহার না করে বিকল্প সড়ক ব্যবহার করতে দেখা গেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top