কাতারের রাজধানী দোহার কাছে আল উদেইদ বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। এ হামলার পর পর কাতার কঠোর নিন্দা জানিয়েছে। তারা বলেছে এটি তাদের ভৌগলিক অখণ্ডতার সুষ্পষ্ট লঙ্ঘন। কাতার হামলার জবাব দেওয়ার অধিকার রাখে বলেও হুঁশিয়ারি দেয় দেশটি।
কাতারের এমন হুঁশিয়ারির পর ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল জানিয়েছে, আল উদেইদ নামে মার্কিন যে ঘাঁটিতে হামলা চালানো হয়েছে সেটি কাতারের আবাসিক এলাকা থেকে দূরে।
তারা এক বিবৃতিতে বলেছে, “এই হামলা বন্ধু ও ভ্রাতৃপ্রতিম কাতারের জন্য কোনো হুমকি নয়। তাদের নাগরিকদের জন্যও এটি কোনো হুমকি নয়। ইরান কাতারের সঙ্গে উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্ক বজায় রাখতে বদ্ধপরিকর।”
সূত্র: আলজাজিরা
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।