সকল মেনু

জুলাই ফাউন্ডেশনের সিইও পদ ছাড়লেন স্নিগ্ধ

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে পদত্যাগ করেছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

বৃহস্পতিবার (৮ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এ নিয়ে মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, আপাতত রাজনীতিতে যোগদানের তার কোনো পরিকল্পনা নেই। উচ্চশিক্ষা গ্রহণের লক্ষ্যে তিনি আপাতত এ পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

তিনি আরও বলেছেন, ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালনের কারণে তিনি পড়াশোনায় মনোযোগী হতে পারছিলেন না। এ কারণে তিনি এ পদ থেকে সরে গিয়ে সাধারণ সদস্য হিসেবে যুক্ত থাকছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top