সকল মেনু

বাড্ডা থানা যুবলীগের আহ্বায়ক কায়সার গ্রেপ্তার

বাড্ডা থানা যুবলীগের আহ্বায়ক কায়সার মাহমুদ ওরফে গলাকাটা কাউসারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, বুধবার (৯ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর বাড্ডা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার বাড্ডা থানা যুবলীগের আহ্বায়ক কায়সার মাহমুদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে৷

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top