সকল মেনু

ড. মুহম্মদ শহিদুল্লাহ্‌ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট শিল্পপতি ও সংগঠক মেসবাহ উদ্দিন আলীকে আহবায়ক এবং বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্য ও স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব হাফিজুল্লাহ্‌ খান লিটনকে সদস্যসচিব করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) অফিসার্স ক্লাব, ঢাকায় শহীদুল্লাহ্‌ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এক সভা অনুষ্ঠিত হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, অত্যন্ত প্রাণোচ্ছল ও প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠেয় এ সভা যেন শহীদুল্লাহ্‌ হলের নবীন ও প্রবীণদের এক মিলনমেলায় পরিণত হয়। এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে এ কমিটি ঘোষণা করা হয়।

নবনির্বাচিত আহবায়ক ও সদস্যসচিব সকলকে সঙ্গে নিয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের লক্ষ্য ও উদ্দেশ্যে অর্জনে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। সেই সাথে স্বল্প সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে সভাকে অবহিত করেন।

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top