পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, কোনো সংস্থা বা সংগঠন নিষিদ্ধের ব্যাপারে আলোচনা হয়নি।
বৃহস্পতিবার (২৮নভেম্বর) রাতে এক ব্রিফিংয়ে ইসকন নিষিদ্ধের ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।