আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুল মতিনকে আটক করেছে পুলিশ।
রোববার রাতে ঢাকার কেরাণীগঞ্জ উপজেলার শাক্তা ইউনিয়নের চর ওয়াশপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আব্দুল মতিন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক।
পুলিশ জানিয়েছে, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই আত্মগোপনে ছিলেন আব্দুল মতিন। ১০ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কেরাণীগঞ্জের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে মতিনের বাড়িতে তল্লাশি চালানো হয়।
এর আগে, শনিবার ওবায়দুল কাদেরের স্ত্রীর বড় ভাই নুরুল হক বাবুকে চট্টগ্রামের হালিশহর থেকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ শেষে রোববার তাকে ছেড়ে দেওয়া হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।