সকল মেনু

সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশ্য ভাষণ দেবেন তিনি।

তার দপ্তর থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর এই ভাষণ জাতীয় সম্প্রচারমাধ্যমগুলোতে প্রচার করা হবে।

সাধারণত বছরের শুরুতে, বিভিন্ন উৎসব বা জাতীয় দিবসের আগে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেন। বুধবার তার ভাষণের বিষয়বস্তু সম্পর্কে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কোনো ধারণা দেওয়া হয়নি।

তবে একজন কর্মকর্তা বলেছেন, উদ্ভূত পরিস্থিতি’ নিয়ে ভাষণে আলোকপাত করতে পারেন সরকারপ্রধান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top