উন্নয়নশীল অর্থনীতির জন্য নারীর অংশগ্রহণের বিষয়ে গুরুত্ব দেওয়া জরুরি। কিছু কিছু কোম্পানিতে নারীর অংশগ্রহণে এখনো বাধা রয়েছে। অনেক কোম্পানি লিঙ্গ অন্তর্ভুক্তিকেও প্রাধান্য দিচ্ছে না। সেই সঙ্গে জলবায়ুর বিষয়গুলোকেও অগ্রাধিকার দিচ্ছে না।
শুক্রবার (১২ জুলাই) বিশ্বব্যাংকের প্রধান কার্যালয় ওয়াশিংটন ডিসি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
যেকোনো কোম্পানিতে উচ্চতর ম্যানেজমেন্ট এবং বোর্ড পরিচালক পদে নারীরা খুবই দক্ষতার পরিচয় দিচ্ছে। সুতরাং আমাদের অবশ্যই এই দুটি বিষয়ে অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে। জলবায়ু কর্ম এবং লিঙ্গ অন্তর্ভুক্তি – একই মুদ্রার দুটি দিক হিসেবে কাজ করে। জলবায়ু সংকট মোকাবিলায় শক্তিশালী কর্পোরেট পদক্ষেপগুলির ক্ষেত্রে নারীর দৃষ্টিভঙ্গি এবং প্রতিভা অন্তর্ভুক্ত করতে হবে।
এর জন্য নানা নেতিবাচক বিষয় আছে। যেমন জলবায়ু-লিঙ্গ সম্পর্ক সম্পর্কে জ্ঞান ও প্রশিক্ষণের অভাব, কোম্পানির মধ্যে পরিবেশগত, সামাজিকতার অভাব। সমস্যা সমাধানের জন্য সরঞ্জাম এবং কাঠামোর অভাব।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।