নগরবাসীর যাত্রায় স্বস্তির নাম মেট্রোরেল। পকেটমারের ঘটনার পর এবার এই বাহনে ঘটল অদ্ভুত এক ঘটনা। এক যাত্রীকে কামড়ে দিয়েছেন আরেক যাত্রী। বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সহযাত্রীকে কামড় দেওয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। তবে ঘটনাটি কবের তা নিয়ে সুনির্দিষ্টভাবে কিছুই জানা যায়নি। ঝগড়ায় লিপ্ত হওয়া দুজনের পরিচয়ও জানা যায়নি।
ভিডিওতে দেখা যায়, মেট্রোরেলের ভেতর হ্যান্ডেল ধরে দাঁড়ানোকে কেন্দ্র করে শুরুতে ঝগড়া, এরপর হাতাহাতি, একপর্যায়ে এক যাত্রী অন্যজনের হাতে কামড়ে দিচ্ছেন।
এতে দেখা যায়, ঝগড়া বাধানো দুজনের একজন বলছেন, আমি এখানে দাঁড়িয়েছি, ওনার (যার গায়ে হাত লাগছে) গায়ে হাত লাগছে। অপর ব্যক্তি বলছেন, তার গায়ে হাত লাগল কেন? এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে আমার হাতে কামড় দিয়েছে এবং আমার শার্ট ছিঁড়ে ফেলেছে। চশমাটা ভেঙে ফেলেছে।
আরেকজন বলছেন, আমি তাকে বলেছি মেট্রোরেলের হ্যান্ডেল ধরতে। কিন্তু তিনি হ্যান্ডেল না ধরে বলছে আমি কি মেয়ে মানুষ? তারপর আমাকে ঘুসি দিয়েছে। এদিকে দুজনের ঝগড়ার একপর্যায়ে এক যাত্রীর হাত থেকে মোবাইল পড়ে গিয়ে ভেঙে যায়।
তবে যিনি অন্য যাত্রীর শরীরে কামড় বসিয়েছেন, তাকে অন্য যাত্রীদের তোপের মুখে পড়তে হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।