সকল মেনু

ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত

৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫ হাজার ৩০৩ জনে দাঁড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আরো ৭৯ হাজার ২৬১ জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। অ্যাম্বুলেন্স ক্রু এবং উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।

স্থানীয় সময় বৃহস্পতিবার তাদের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আলজাজিরা।

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত ও ৫৬ জন আহত হয়েছে। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োহাভ গ্যালান্ট বৃহস্পতিবার (১৬ মে) এ ব্যাপারে একটি বিবৃতি দিয়েছেন। এতে তিনি বলেছেন, “রাফাতে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং সেখানে আরও সেনা প্রবেশ করবে।রাফাতে বেশ কয়েকটি সুড়ঙ্গ ধ্বংস করা হয়েছে। সামনে আরো সড়ঙ্গ ধ্বংস করা হবে।”

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আরও বলেছেন, “আমাদের অভিযানের তীব্রতা বাড়বে। হামাস এমন কোনো সংগঠন নয় যেটি পুনর্গঠিত হতে পারবে।তাদের কোনো রিজার্ভ সেনা নেই। তাদের অস্ত্র তৈরির সক্ষমতা নেই। অস্ত্র সরবরাহের ব্যবস্থা নেই এবং যারা (হামাসের যোদ্ধা) আমাদের হামলার শিকার হচ্ছে তাদের চিকিৎসা দেওয়ার সক্ষমতা নেই। যার ফলাফল হলো আমরা তাদের ক্লান্ত করে ছাড়ব।”

ইসরায়েলের সেনারা এখন মূলত হামলা চালাচ্ছে গাজার জাবালিয়ার শরণার্থী শিবিরে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, জাবালিয়ায় ইসরায়েলি বাহিনীর হামলায় বেশ কয়েকজন বেসামরিক মানুষ আহত ও নিহত হয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top