সকল মেনু

শুক্রবার টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজ বাড়ি ও নির্বাচনী এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একদিনের সফরে শুক্রবার সকাল ৭টায় গোপালগঞ্জে যাত্রা করবেন তিনি।

বৃহস্পতিবার (৯ মে) প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব এম এম ইমরুল কায়েস গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করবেন।

জানা গেছে, সফরকালে নির্বাচনী এলাকায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ এবং দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করবেন। এছাড়া আওয়ামী নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর বিকেলে ঢাকায় ফিরে আসবেন শেখ হাসিনা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top