সকল মেনু

১০ টাকায় টিকিট কেটে চোখের চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী

রাজধানীর আগারগাঁও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ১০ টাকায় টিকিট কেটে চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (৩ মে) সকালে হাসপাতালে যান প্রধানমন্ত্রী। সেখানে টিকিট কেটে ১১৭ নম্বর রুমে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক দেখান।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার-ই-আলম সরকার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নিয়মিত ওই হাসপাতালে চিকিৎসা নেন। আজও সেখানে চিকিৎসা নিয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top