পাসপোর্ট করার জন্য রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে এসে দালালসহ ধরা পড়েছেন এক রোহিঙ্গা নারী। তাদেরকে আটক করে আইনশৃঙ্খলাবাহিনীর কাছে হস্তান্তর করেছেন পাসপোর্ট কর্মকর্তারা।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে তাসলিমা নামে ওই নারী এবং তার স্বামী পরিচয় দেওয়া এক দালালকে আটক করা হয়।

এ দিকে বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস আগারগাঁওয়ে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা নারী ও দালাল আটকের ঘটনায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে, ইউএনএইচসিআরের রোহিঙ্গা কার্ড থাকা সত্ত্বেও কিভাবে এনআইডি ইস্যু হয়।

এ প্রসঙ্গে আগারগাঁওয়ে ঢাকা বিভাগীয় পাসপোর্ট অফিসের এক কর্মকর্তা জানান, এই রোহিঙ্গা নারী তার বান্ধবীর মাধ্যমে এই দালালের সঙ্গে পরিচিত হয়। এই দালাল টাকার বিনিময়ে তাকে বিদেশ নিয়ে যাওয়ার শর্তে পাসপোর্ট করে দেয়ার কথা বলে। তবে বগুড়া থেকেই ওই রোহিঙ্গা নারীর এনআইডি ইস্যু করেছে দালাল। পরে এই দালালের সহায়তায় ওই রোহিঙ্গা নারী মোছা. জাকিয়া পরিচয় দিয়ে পাসপোর্ট পেতে বুথে ফরম জমা দেন। তিনি নিজেকে বগুড়া সদরের নাটাইপাড়া এলাকার বাসিন্দা বলে তথ্য দেন। তবে ওই নারীর কথাবার্তায় সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে নিজেকে মিয়ানমারের বাসিন্দা বলে স্বীকার করেন তিনি। তাকে নির্যাতন করা হয়েছে বলেও জানান ওই রোহিঙ্গা নারী।

পরিচালক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, অনেক দিন আগে ওই নারী মিয়ানমার ছেড়ে বাংলাদেশে চলে আসেন। এরপর টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করেন। দালালদের মাধ্যমে তিনি ঢাকাতে আসেন। বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য দালালসহ দুজনকেই আইনশৃঙ্খলাবাহিনীর হেফাজতে দেওয়া হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।