দূষিত বাতাসের শহরের তালিকায় শুক্রবার ঢাকার বায়ুর মান বিপজ্জনক। বেলা ১১টা ৫২ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই-বায়ুর মান সূচক) স্কোর ৩০০, অবস্থান দ্বিতীয়।
বিশ্বের ১০০টি দেশের মধ্যে এ তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি, স্কোর ৩৩১ অর্থাৎ সেখানকার বায়ুও বিপজ্জনক পর্যায়ে রয়েছে।
একিউআই স্কোরে তৃতীয় স্থানে আছে ভারতের কলকাতা, স্কোর ২৬৪। ২৪৪ স্কোর নিয়ে চতুর্থ স্থানে আছে পাকিস্তানের লাহোর। পঞ্চমে পাকিস্তানের করাচি, স্কোর ২১৩।
প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।