খাগড়াছড়ির মহালছড়িতে ইউপিডিএফের ২ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় মহালছড়ির দূরছড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা জানান, খাগড়াছড়ির মহালছড়ির সীমান্তবর্তী দূরছড়ি গ্রামে দুটি পাহাড়ি আঞ্চলিক সংগঠনের মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনায় ইউপিডিএফ এর ২ সদস্য রবি কুমার চাকমা (৬৫), শান্ত চাকমা ওরফে বিমল (৫২) নিহত হয়েছেন। এছাড়াও রহিন্তু চাকমা ওরফে টিপন (৩২) নামের একজন নিখোঁজ রয়েছে।
ঘটনার জন্য প্রতিপক্ষ সংস্কারপন্থীদের দায়ী করেন এ ইউপিডিএফ নেতা।
মহালছড়ি থানার ওসি নাসির উদ্দিন জানায়, গুলিতে দুজন মারা গেছেন। কাদের মাঝে গোলাগুলি হয়েছে তা এখনও জানি না। তদন্ত চলছে, তদন্ত করে আপনাদের জানাবো।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।