সকল মেনু

আরব আমিরাত গেলেন সেনাপ্রধান

সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফের আমন্ত্রণে দেশটিতে গেলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সফর শেষে আগামী ২৫ জানুয়ারি দেশে ফিরবেন তিনি।

রোববার (২১ জানুয়ারি) দিনগত মধ্যরাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, সফরকালে সেনাপ্রধান সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আগামী ২৩-২৫ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিতব্য ‘ইউমেক্স- ২০২৪’ এবং ‘সিমটেক্স- ২০২৪’ প্রদর্শনীতে অংশ নেবেন।

পাশাপাশি তিনি বিভিন্ন দেশ থেকে আগত উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সেসময় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন তিনি।

সফর শেষে আগামী ২৫ জানুয়ারি দেশে ফিরবেন সেনাবাহিনী প্রধান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top