পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি পুলিশ স্টেশনে হামলায় তেইশ জন নিহত হয়েছেন। আফগান সীমানাঘেঁষা দেরা ইসমাইল খান জেলায় মঙ্গলবার এ হামলায় আহত হয়েছেন আরও অনেকে।
স্থানীয় সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-জিহাদ পাকিস্তান (টিজেপি) এ হামলার দায় স্বীকার করেছে। খবর এনডিটিভির
রাষ্ট্রীয় উদ্ধারকারী সেবা সংস্থার কর্মকর্তা আইজাজ মেহমুদ বলেন, পুলিশ স্টেশনের ফটকে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। চালানো হয় গুলি। বোমা-গুলিতে অনেকের প্রাণ গেছে। আহত হয়েছেন অন্তত ২৮ জন।
হামলার পর টিজেপির পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, তাদের যোদ্ধারা পাকিস্তানি সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে হতাহত ব্যক্তিরা সামরিক বাহিনীর সঙ্গে সম্পৃক্ত কি না, তা নিশ্চিত করা হয়নি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।