সকল মেনু

অবরোধ: সারাদেশে ১৬২ প্লাটুন বিজিবি মোতায়েন

সরকার পতনের এক দফা আন্দোলনের অংশ হিসেবে নবম দফায় অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনারা।

রোববার ভোর থেকে শুরু হওয়া অবরোধ কর্মসূচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে ১৬২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) এই তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২৩ প্লাটুনসহ সারাদেশে ১৬২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top