সকল মেনু

রাজধানীতে ‘সতর্ক অবস্থানে’ আওয়ামী লীগ

সরকারের পতন ঘটিয়ে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিরোধী দলের ডাকা চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধের শুরুর দিনে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ কার্যালয়ের সামনে অবস্থান করছেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা।

রোববার (১২ নভেম্বর) সকাল থেকে আওয়ামী লীগের পাশাপাশি যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগসহ অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা বিএনপির অবরোধের প্রতিবাদে এ কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

বঙ্গবন্ধু এভিনিউ ছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থানে আছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তারা জানিয়েছেন, বিএনপির ‘সন্ত্রাস-নৈরাজ্য থেকে জানমালের নিরাপত্তা দিতে’ কেন্দ্রের নির্দেশে তারা মাঠে আছেন।

অপরদিকে সতর্ক অবস্থান নিতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top