রাজধানীর মগবাজারে গাড়িতে আগুন দেওয়ার সময় পেট্রোল, গ্যাস লাইটার ও পুরাতন কাপড়সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন হাতিরঝিল থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবাদুল ব্যাপারী (৩৭) ও হাতিরঝিল থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সবুজ মিয়া (২৭)।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা আড়াইটার দিকে তাদের গ্রেফতার করা হয়।
তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল ফারুক বলেন, মগবাজারে গাড়িতে আগুন দেওয়ার সময় বোতলভর্তি পেট্রোল, গ্যাস লাইটার ও পুরোনো কাপড়সহ দুই বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।