সকল মেনু

শাহজাদপুরে রাইদা পরিবহনে আগুন

বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফায় টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানীর শাহজাদপুরে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুর ২টা ২৮ মিনিটের দিকে আগুন লাগে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি জানান, শাহজাদপুরে রাইদা পরিহনের একটি মিনিবাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বারিধারার দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top