চট্টগ্রামের হাটহাজারীর চারিয়া এলাকায় বাস ও যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত হওয়া সাতজন একই পরিবারের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে হাটহাজারীর চারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নিহত হন সাতজন।
নিহতরা হলেন বিপ্লব (২৭), বাপ্পা (৩২), রিতা (৪০), শ্রাবন্তী (১৮), বর্ষা (১০), দ্বীপ (০৩), ও দিগন্ত (০৩)।
তাদের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার মোহাম্মদপুর গ্রামে।
চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি নূরে আলম মিনা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, দুপুর ১২টার দিকে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম আসছিল মারসা পরিবহনের একটি বাস। কিন্তু চারিয়া এলাকায় হাটহাজারী থেকে ফটিকছড়িগামী যাত্রীবাহী সিএনজি অটোরিকশাটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দ্রুতগতির বাসের সঙ্গে সংঘর্ষের কারণে সিএনজি অটোরিকশাটি অনেক দূরে ছিটকে গিয়ে পড়ে। সিএনজির আরোহীরা রাস্তার ওপর আছড়ে পড়ে। এ সময় সাতজন নিহত হয়। তারা সবাই সিএনজির আরোহী ছিলেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।