সকল মেনু

উন্নয়ন প্রকল্পে বাংলাদেশ ও ভারতের জনগণের কল্যাণ হবে: প্রধানমন্ত্রী

নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ ও ভারতের সংবেদনশীলতা সম্পর্কে সচেতন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

এ সময় বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ভারতের সহায়তার কথাও তুলে ধরেন তিনি। শেখ হাসিনা বলেন, ভারতের সহযোগিতায় বাস্তবায়ন হওয়া আখাউড়া-আগরতলা আন্তঃসীমান্ত রেল সংযোগ, খুলনা-মোংলা রেলপথ এবং রামপাল বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশ-ভারত উভয় দেশের জনগণের কল্যাণ বয়ে আনবে।

গত বুধবার দুই সরকারপ্রধানের ভার্চুয়ালি উপস্থিতিতে এসব প্রকল্পের উদ্বোধন হয়।

এছাড়া বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।

এ সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে সায়মা ওয়াজেদকে সমর্থন করায় ভারত সরকার ও নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top