সকল মেনু

জিম্মিদের মুক্তির শর্তে গাজায় ‘যুদ্ধবিরতি’ নয়

গাজায় জিম্মিদের মুক্তির শর্তে কোনও যুদ্ধবিরতি হবে না বলে মন্তব্য করেছেন ইসরায়েলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিনএনএনে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি।

ইসরায়েলের এই কর্মকর্তা আরও বলেন, গাজায় হামাসের হাতে আটক দুই শতাধিক জিম্মিকে মুক্ত করার জন্য যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধ বিরতিতে যাবো না। তবে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জিম্মি দশার দ্রুত অবসান ঘটাতে চায়।

এর আগে অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা ঢুকতে দেওয়ায় যুক্তরাষ্ট্রের অনুরোধে সম্মত হয় ইসরায়েল। যদিও এ বিষয়ে আগ্রহ ছিল না তেল আবিবের।

গত ৮ অক্টোবর ইসরায়েলে কমপক্ষে ৫ হাজার রকেট ছুড়ে গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস। ওই সময় ভূখণ্ডটির ভেতরে ঢুকে দুইশর বেশি মানুষকে তুলে নিয়ে গাজায় জিম্মি করে রেখেছে। মানবিক দিক বিবেচনায় দুই মার্কিনিকে মুক্তিও দিয়েছে তারা। নেতানিয়াহুর প্রশাসনের দাবি, দুইশ’র বেশি মানুষ হামাসের হাতে বন্দি আছে। তাদের যে কোনও উপায়ে মুক্ত করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top