সকল মেনু

ভারতের কাছে হেরে স্বর্ণের স্বপ্ন ভঙ্গ বাংলাদেশের

প্রতিবারই যেন ভারতেই আটকে যাচ্ছে বাংলাদেশ। চলমান এশিয়ান গেমস নারী ক্রিকেটে ভারতের কাছে সেমিফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছিল বাংলাদেশের মেয়েদের।

এবার পুরুষ ক্রিকেটেও একই প্রতিপক্ষের কাছে হেরে সোনার স্বপ্ন শেষ। বাংলাদেশকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে চলে গেল ভারত।

শুক্রবার (৬ অক্টোবর) জিজিয়াং বিশ্ববিদ্যালয় মাঠে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংস থামে মাত্র ৯৬ রানে।

যে রান তুলতে কোনো অসুবিধাই হয়নি ভারতের। মাত্র ৯.২ ওভারে জয় নিশ্চিত করে তারা।

সেমিফাইনালে হেরে সোনা জয়ের স্বপ্নভঙ্গ হলেও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শনিবার (৭ অক্টোবর) সকালে ব্রোঞ্জ পদকের লক্ষ্যে খেলবে সাইফ হাসানের দল। যেখানে প্রতিপক্ষ হিসেবে থাকবে শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালের পরাজিত দল-পাকিস্তান অথবা আফগানিস্তান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top