বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা হয়েছে গতকাল (মঙ্গলবার)। তামিম ইকবালকে ছাড়াই ১৫ সদস্যর দল ঘোষণা করেছে বিসিবি।
টাইগার ওপেনারের আকস্মিক দল থেকে বাদ পড়ায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। দাবি করা হচ্ছে, ফিটনেস ইস্যুর কারণেই তামিমকে স্কোয়াডে নেয়া হয়নি। তাকে নিয়ে টিম ম্যানেজম্যান্টও কোনো ঝুঁকি নিতে চায়নি।
আবার এদিকে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার স্ট্যাটাস বলছে অন্য কথা।তিনি জানান, তামিকে বাদ দেয়া হয়নি বরং তামিমই খেলতে চান নি।
এ সকল গুঞ্জনের মধ্যে এবার ফেসবুকে একটি পোস্ট করেছেন তামিম। তিনি লিখেছেন, আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশে রওনা দেয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলবো।গত কয়েক দিন অনেক কথাই গণমাধ্যমগুলোতে এসেছে। আমি মনে করি বাংলাদেশ দলের এবং আমার ভক্ত- সমর্থক সবারই পরিষ্কারভাবে সব কিছু জানার অধিকার রাখে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।