# তারেক রহমানের রায় নিয়ে বিএনপি গৎ বাঁধা বক্তব্য দিয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমেরিকার সঙ্গে এ দেশের সম্পর্ক ভালো পর্যায়ে রয়েছে। আজকের বৈঠকে আগামী নির্বাচন নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে আওয়ামী লীগের প্রতিনিধি দলের বৈঠক শেষ তিনি এ কথা বলেন।
কাদের বলেন, আওয়ামী লীগের বক্তব্য একটাই সেটা হলো, শান্তি পূর্ণ ভাবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই এটাই আমাদের ওয়াদা। গণতন্ত্র আওয়ামী লীগেরই দীর্ঘ সংগ্রামের সোনালী অর্জন। নিরপেক্ষ নির্বাচন কমিশন আওয়ামী লীগই করেছে তাই গনতন্ত্রকে নিরাপদে রাখাও আমাদের দায়িত্ব।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মার্কিন রাষ্ট্রদূত তার বক্তব্যের কোথাও তত্ত্বাবধায়ক সরকার, পার্লামেন্টের বিলুপ্তি, শেখ হাসির পদত্যাগসহ বিএনপির কোনো দাবী তুলে ধরেনি। সংলাপের বিষয়েও তিনি কোনো কথা বলেননি।
কাদের বলেন, নির্বাচন নিয়ে আওয়ামী লীগে কোন চাপ নেই। আওয়ামী লীগ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ।
কাদের আরো বলেন, বিএনপি নেতাকর্মীরা গত ১৪ বছরে দৃশ্যমান কোন আন্দোলন করতে পারেনি। তারেক রহমানের রায় নিয়ে বিএনপি গঁদ বাধা বক্তব্য দিয়েছে।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো কি সিদ্ধান্ত নেবে সেটা তাদের নিজস্ব বিষয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।